শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

‘হেরে যাওয়া বিএনপির সঙ্গে খেলতে চায় না আ.লীগ’

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮:১৭ অপরাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফখরুল সাহেবদের বলছি, আমরা আপনাদের সঙ্গে আর খেলব না। কারণ আপনারা সেমিফাইনালে হেরে গেছেন। আপনারা ডিসেম্বরে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন। গত মাসে বলেছিলেন বেগম জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। বেগম জিয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি হয়নি। সুতরাং সেমিফাইনালেও হেরে গেছেন। যে দল সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে কোনো দল ফাইনাল খেলে না।

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ রাসেল স্মরণে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যুব মহিলা লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, আপনারা যদি মনে করেন তাহলে আমরা যুবলীগ আর যুব মহিলা লীগকে আপনাদের সঙ্গে পাঠাব। তাদের সাথে খেলে দেখেন পারেন কিনা।

মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের অতীত ইতিহাস বলতে চাই না। যে দলের নেতা ও মহাসচিব বলে পাকিস্তানই ভালো ছিল সেই দলের এ দেশে রাজনীতি করার অধিকার থাকাই  উচিত নয়। বিএনপি বর্তমান সরকারকে টেনে নামাতে চায়। গত বছরের ডিসেম্বরে বিএনপি সরকারকে টেনে নামাতে গিয়ে তারা তাদের দলীয় কার্যালয়ের সামনে আন্দোলন- সংগ্রাম করেছিল। এরপর তারা গোলাপবাগের গরুর মাঠে গেল।  সেই গরুর মাঠে গিয়েই তাদের আন্দোলন মাঠে মারা গেল। এখন বলছে, এবার নাকি ফাইনাল খেলা৷

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি আশা করেছিলাম, এ মাসের প্রথম সপ্তাহে তাদের সঙ্গে ফাইনাল খেলা হবে। এরপর তারা বলল, পূজার পর ফাইনাল খেলা। কিন্তু এখন আবার তারা বলছে ২৮ তারিখ নাকি ফাইনাল খেলা। ২৮ তারিখ নাকি সরকারের পতন শুরু হবে৷ আমি বলতে চাই, ২৮ তারিখ প্রকৃতপক্ষে বিএনপির পতন যাত্রা শুরু হবে। বিএনপি গত ১৪ বছরের বেশি সময় ধরে আমাদের প্রতি মাসে বলছে, ঈদের পরে আন্দোলন, পূজার পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, বর্ষার পরে আন্দোলন, ডিসেম্বরের পর আন্দোলন। এখন বিএনপি বলবে, নির্বাচনের পরে আন্দোলন হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর