বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

পুতিনকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানিয়ে রাশিয়া সফর শেষ করলেন কিম

ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৬ অপরাহ্ন

উত্তর কোরীয় নেতা কিম জং উন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান। প্রতিরক্ষা কেন্দ্রিক সফরে রাশিয়ায় প্রায় এক সপ্তাহ অবস্থানের পর দেশে ফিরে তিনি এ কথা প্রকাশ করলেন। খবর এএফপি’র।
মঙ্গলবার থেকে শুরু হওয়া রাশিয়ার দূরপ্রাচ্যে কিমের সফর দুই দেশের মধ্যে সম্ভাব্য সামরিক সম্পর্কের বিষয় তুলে ধরে। কিম রাশিয়ার মহাকাশ রকেট থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সবকিছু পরিদর্শন করেন। এছাড়া তিনি পুতিনের সাথে প্রতীকী রাইফেলস বিনিময়ও করেন।
কিমের এ সফর পশ্চিমা দেশগুলোর ভয়কে উস্কে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন পরমাণু ক্ষমতাধর দেশটি ইউক্রেনে রুশ হামলা চালানোর জন্য মস্কোকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করতে পারে।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা (কেসিএনএ) সোমবার জানায়, কিম তার সফর শেষ করে দেশে ফেরার পর বিশেষ যতœ এবং সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট পুতিন এবং দেশটির নেতৃত্বকে তিনি ‘আন্তরিক ধন্যবাদ’ জানিয়েছেন।
কেসিএনএ’র প্রতিবেদনে আরো বলা হয়, কিম ‘রাশিয়ার সমৃদ্ধি এবং এর জনগণের মঙ্গল’ কামনা করেছেন।
কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, রাশিয়ায় কিমের সর্বশেষ সফর ‘ইতিহাসে দীর্ঘদিন উজ্জল হয়ে থাকবে’।
এদিকে এ সফর চলাকালে কিমের সাথে সাক্ষাতের সময় পুতিন উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।
কিম বুলেটপ্রুফ ট্রেনে করে উত্তর কোরিয়ায় ফিরে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর