সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

মানসম্মত শিক্ষা নতুন প্রজন্মকে আলোকিত করবে : এমপি নয়ন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলছেন, শ্রেণী কক্ষে যদি শিশু শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া হয়। তাহলে তারা আলোকিত মানুষ হবে। দেশ ও সমাজ গঠনে তাদের ভূমিকা থাকবে অতুলনীয়। উন্নয়নের দিকে আমরা যেভাবে এগিয়েছি, তেমনি বর্তমান সময় আমাদের শিক্ষার মান ও বেড়েছে। আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি স্কুলে ডিজিটাল ল্যাব ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে লক্ষ্য উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে এমপি নয়ন এসব কথা বলেন।

এসময় নয়ন নিজেকে তাঁর বাবার গর্বিত সন্তান দাবি করে খানিকটা আবেগাপ্লুত হয়ে বলেন, আমার বাবা ও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমি বাবার স্মৃতিচারণে হারিয়ে গেছি। আমরা সবাই একই পরিবারের সদস্য। আপনাদের সকল সুযোগ-সুবিধায় আমাকে পাশে পাবেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদারসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর