শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

সরাইলে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সরাইল প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:০৩ অপরাহ্ন

ঐতিহ্যবাহী সৈয়দটুলা তথা সরাইলে শিক্ষা ও সংস্কৃতিতে অবদান ও সাফল্যের এক যুগে পদার্পন করেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল।

শনিবার সকালে বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রহমত হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা- পরিচালক বেলায়েত হোসেন মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ১২জন শিক্ষক ও ১০ অভিভাবককে সম্মাননা প্রদান এবং বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মেধা তালিকার ৬৮জন শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর