রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া ‘সন্ত্রাসবাদ’ মামলার রায় দেবে আন্তর্জাতিক আদালত

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১:৩২ অপরাহ্ন

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেয়ার পর ‘সন্ত্রাসবাদে অর্থায়ন’ এবং ‘জাতিগত বৈষম্যের’ অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দায়ের করা একটি মামলায় জাতিসংঘের শীর্ষ আদালত বুধবার রায় দিবে।
কিয়েভ মস্কোকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিযুক্ত করেছে। কারণ, এরআগে ২০২২ সালে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সর্বাত্মক আগ্রাসন চালানোর সমর্থন ছিল এবং ক্রিমিয়াকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছিল।
রাশিয়া চায় যে, সংঘর্ষে আটক সব বেসামরিক নাগরিক এবং সেইসাথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ থেকে পূর্ব ইউক্রেনের ওপর গুলি চালিয়ে যেসব বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছিল তাদের পরিবারগুলোকেও ক্ষতিপূরণ দিতে হবে।
মামলাটি ইউক্রেনে ২০২২ সালে রুশ আক্রমণের আগে দায়ের করা হয়েছিল। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার সিদ্ধান্ত নেবে সেই যুদ্ধের বিষয়ে পৃথক মামলায় রায় দেওয়ার এখতিয়ার তাদের আছে কি-না।
অধিকৃত ক্রিমিয়ায় তাতার সংখ্যালঘু এবং ইউক্রেনীয় ভাষাভাষীদের প্রতি নির্যাতন-নিপীডনের কারণে জাতিগত বৈষম্য সংক্রান্ত একটি আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘনের অভিযোগে রাশিয়াও কাঠগড়ায় রয়েছে।
মামলাটির শুনানির সময়, নেদারল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার শুলগিন ইউক্রেনকে ‘নির্লজ্জ মিথ্যাচার এবং মিথ্যা অভিযোগ এমনকি এই আদালতে’ অভিযুক্ত করেছেন।
শীর্ষ ইউক্রেনীয় কূটনীতিক আন্তন কোরিনেভিচ এর তীব্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন, রাশিয়া ‘আমাদের মানচিত্র থেকে মুছে ফেলার’ চেষ্টা করছে।
কোরিনেভিচ বলেছেন, ‘২০১৪ সালের শুরুতে রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া দখল করে এবং তারপরে জাতিগত ইউক্রেনিয়ান এবং ক্রিমিয়ান তাতারদের সাংস্কৃতিক মুছে ফেলার প্রচারে নামে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর