বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

সালাউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, এনসিপির মঞ্চ ভাঙল বিএনপি

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে অরুচিকর ও মানহানিকর বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে চকরিয়াতে এনসিপির মঞ্চ ভাঙচুর করেন তারা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে চকরিয়ার ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে এনসিপির নেতাদের।

কক্সবাজার জেলা মহিলা দল নেত্রী নাছিমা আক্তার বকুল  বলেন, সালাহউদ্দিন আহমদ শুধুই নেতা নন, তিনি একজন মৃত্যুঞ্জয়ী বীর। তিনি জাতীয় সম্পদ। তিনি দেশের জন্য, জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিজের জীবনের পরোয়া করেননি। তিনি একজন দেশপ্রেমিক বলেই তাকে গুমের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার সালাহউদ্দিন আহমদকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে।

তিনি বলেন, এমন একজন জাতীয় নেতাকে নিয়ে, আমাদের কক্সবাজারে গর্বের মানুষকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও শিষ্টাচার বর্জিত বক্তব্য জাতির ঐকবদ্ধ অগ্রযাত্রায় ফাটল ও পালিয়ে যাওয়া দোসরদের সংগঠিত হতে সহায়ক হবে।

এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। তিনি বলেন, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর