শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

নরসিংদীতে ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

ঈদ আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই তরুণ।
এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার দগরিয়া নামকস্থানে যাত্রীবাহী বাসের চাপায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা শাহিন (২৩) সানি (২২)। গুরুতর আহত হয়েছে সায়েম (২৪) নামে অপর মোটরসাইকেল আরোহী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, নারায়ণগঞ্জ জেলার গাউসিয়া শাওগাট এলাকা থেকে তিন বন্ধু শাহিন, সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে ভৈরব ঘুরতে যায়। সেখানে ঘুরাঘুরি শেষে তারা ভৈরব থেকে নিজদের বাড়ি গাউছিয়ায় ফিরছিল। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার দগরিয়া নামকস্থানে পৌছলে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীতদিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেটিকে চাপা দেয়। ওই সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যায়। গুরুত্বর আহত হয় সায়েম নামে অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পরামর্শ দেন।।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,,দূর্ঘটনায় দুইজন মরা গেছে। তাদের মরদেহ জেলা হাসপাতালে রাখা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর