শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

গোপালগঞ্জে ১ হাজার বৃক্ষের চারা রোপণ সম্পন্ন

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি  সম্পন্ন করেছে।

শুক্রবার  সন্ধ্যা ৭টায়  টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি সম্পন্ন করে ব্যাংক কর্তৃপক্ষ।

এরআগে গত ১০ জুলাই  বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ ও গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক  গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল, কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক  গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সমাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান মূলক প্রকল্প ‘ভারসাম্য নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

এ প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিত করণ এবং জলবায়ূ সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। ওই কর্মকর্তা আরো বলেন, এ প্রকল্পের অধীনে সারাদেশের ৫০ টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।  পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি উপজেলায় ১ হাজার করে সারদেশে মোট ৫০ হাজার ফলজ, বনজ ও স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত জন্মস্থান হিসেবে আমাদের ব্যাংক মডেল উপজেলা নির্বাচিত করে। তাই এ উপজেলায় ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। আমরা টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ১ হাজার বৃক্ষের চারা রোপণ শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন করেছি। টুঙ্গিপাড়া উপজেলায়  ১ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় ওই ব্যাংক কর্মকর্তা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর