শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

জিম্মি অবস্থায় আটকে থাকা শিশুকে উদ্ধার করলেন ছাত্রদল নেতা নওশাদ

নিজস্ব সংবাদদাতা
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে দুই দিন জিম্মি অবস্থায় আটকে থাকা ৮ বছরের একটি শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নওশাদ মোস্তাক।

শুক্রবার (১৬ মে) বিকেলে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকার অধ্যাপক রফিকুল ইসলামের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই শিশুর মা জানান, কেওয়া পশ্চিম খন্ড এলাকায় মেয়েকে নিয়ে ভাড়া থেকে কাজ করেন তিনি। গত বুধবার বিকেল থেকে অধ্যাপক রফিকুল ইসলামের বাড়ির এক ভাড়াটিয়া ৪ হাজার টাকা চুরির অপবাদে আমার মেয়েকে তাদের বাড়িতে ২দিন আটকে রাখে। আমার মেয়েকে উদ্ধারের জন্য আমি প্রশাসনের কাছে গিয়েছিলাম কোন সহযোগিতা পায়নি। পরে ছাত্রদলের এক নেতার সহযোগিতায় আমার মেয়েকে ফিরে পেয়েছি।

ছাত্রনেতা নওশাদ মোস্তাক বলেন, যখন একজন মায়ের আহাজারি শুনেছি তখন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি মনে করি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর