রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বর্ণা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পরে মোটরসাইকেলচালক যুবক মরদেহ রেখেই পালিয়ে যান।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে। সে দোহার পদ্মা কলেজের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সোমবার সকালে শ্রীনগর-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিল স্বর্ণা। পথে কামারগাও এলাকায় একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী স্বর্ণা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বর্ণার সহপাঠীরা জানান, মোটরসাইকেলচালক যুবকের সঙ্গে স্বর্ণার সখ্যতা ছিল। কিন্তু তারা ওই যুবকের নাম পরিচয় বলতে পারেননি। অজ্ঞাতনামা যুবক দুর্ঘটনার পরপরই মরদেহ ফেলে পালিয়ে যান।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর