মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার তুশি

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দিবাগত রাতে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় রজনী আক্তার তুশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে উপস্থিত বিএনপি সমর্থকরা উত্তেজিত হয়ে তার দিকে জুতা ছুড়ে মারে এবং ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তুশি উত্তেজিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি থানায় যাব। আমাকে কেন মবের শিকার করা হলো?” পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছেন— এমন খবর পেয়ে একদল বিএনপি কর্মী ওই বাড়ি ঘিরে ফেলেন এবং তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্র জানায়, গত তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন রজনী আক্তার। পাশের বাড়ির এক আত্মীয়ের পরিচয়ের সুবাদে তিনি ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, “রজনী আক্তার তুশির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানাকে খবর দেওয়া হয়েছে, তারা এসে তাকে নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে।”

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মামলার ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর