সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

ভাষাশহীদদের প্রতি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন

‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’।

বুধবার (২১ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় মিনারে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেলিমুর রহমান (সেলিম) এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা (মশিউর) এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুপ্রমি কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মো. আব্দুর রহিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়/কলেজ, বিভিন্ন ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এতে অংশনেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ডেমরা ল’ কলেজের সভাপতি মায়মুনা খাতুন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম), বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও সেন্ট্রাল ল’ কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সানজিদা জাহান, যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম-আহবায়ক শাহনাজ আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজের যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম আরেফিন মামুন, পল্টন থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও সেন্ট্রাল ল’ কলেজের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও সেন্ট্রাল ল’ কলেজের সাংগঠনিক সম্পাদক হাসান সরকার, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম আইন কলেজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম রাফি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর