বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

মাদারীপুর-৩ আসনে মনোনয়ন নিয়ে আ.লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

জেলা প্রতিনিধি, মাদারীপুর
আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকীকে সমর্থন দেওয়া হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক করে করে উপজেলা আওয়ামী লীগ।

বৈঠক শেষে তাহমিনা সিদ্দিকার অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করে। মিছিলে তাহমিনা সিদ্দিকার অনুসারী এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। পরে তাহমিনার সমর্থকরা পাল্টা ধাওয়া দেয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে আব্দুস সোবহান গোলাপের কর্মীর লোকমান সরদার বলেন, আজ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মাদারীপুর-৩ আসনে আব্দুস সোবহান গোলাপকে মনোনয়ন দেওয়ায় আমরা কালকিনিতে আনন্দ মিছিল করি। সেই মিছিলে বাধা দেয় আওয়ামী লীগের একটি অংশ। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

জানতে চাইলে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকা বলেন, আমার সমর্থক সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করায় উত্তেজনা সৃষ্টি হয়। এ হামলায় আমার পাঁচ-ছয় জন নেতাকর্মী আহত হয়েছে। আমরা আব্দুস সোবহান গোলাপের নেতাকর্মীদের জন্য মিছিল করতে পারছি না।

এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর