শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে পুকুর থেকে মিললো কষ্টি পাথরের মূর্তি

সালমান হাসান, জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। এটি একটি বিষ্ণু মূর্তি।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে ওই মূর্তি পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গংদের একটি পুকুরের মাটি খনন করছিলো শ্রমিকরা। বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি অবগত করে।

এরপর ওই জনপ্রতিনিধি মোবাইল ফোনে কল করে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইনকে বিষয়টি জানায়। এতে তিনি ঘটনাস্থলে পৌছে টংগিবাড়ী থানার এস আই আল মামুনকে সাথে নিয়ে ওই মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি। উদ্ধার করা মূর্তি ট্রেজারিতে প্রেরন করা হবে।

স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো ব্রোঞ্জের তৈরি। মূর্তিগুলো কোন আমলের ও কিসের তৈরি, সেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষার পর জানাতে পারবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় জামাল মিয়া জানান, বেতকা চৌরাস্তা সংলগ্ন একটি পুকুরের মাটি কাটার সময় কিছু লোক একটি কস্টি পাথরের মুর্তি দেখতে পায়। তিনি মাটি কাটা শ্রমিকদের এই মহা মুল্যবান মুর্তি  খুজে পেয়ে লুকিয়ে না রেখে প্রশাসনকে জানানোর কারনে তাদের সরকারের পক্ষ থেকে পুরস্কার প্রদান করার জন্য আহবান জানান।
এ ব্যাপারে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন বলেন, স্থানীয় চেয়ারম্যান এর  মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন পরবর্তীতে দ্রুত  ঘটনাস্থল থেকে মূর্তি উদ্ধার করে জেলা প্রশাসকের ট্রেজারে (কোষাগারে) জমা দেন। তিনি আরও বলেন, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষা করে মূর্তিগুলো কিসের তৈরি বলতে পারবেন। তার আগে কিছুই বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর