বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
বামে কাজী জুয়েল। ছবি : সংগৃহীত

সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফকে হেনস্তার অভিযোগে ঢাকার মুগদা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
​ঘটনার বিবরণ থেকে জানা যায়, বুধবার বিকাল ৪টায় রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফ। দায়িত্ব পালনকালেই মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েল ওই গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক তাকে শারীরিকভাবে হেনস্তা ও অসদাচরণ করেন।
​সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীর সাথে পেশিশক্তি প্রদর্শনপূর্বক অসদাচরণ করার সুনির্দিষ্ট অভিযোগে কাজী জুয়েলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
​যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের (বহিষ্কৃতদের) সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
হেনস্তার শিকার সাংবাদিক জাহেদুল ইসলাম আরিফ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমি কেন্দ্রীয় যুবদল নেতৃত্বকে বিষয়টি অবহিত করি। অত্যন্ত ইতিবাচক বিষয় হলো, বিষয়টি জানার পর তারা কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশৃঙ্খলাকারী ও গণমাধ্যমকর্মীদের সাথে অপেশাদার আচরণকারীদের বিরুদ্ধে যুবদল যে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি পোষণ করে, এই দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে তারা তারই কঠোর প্রমাণ দিলেন। দ্রুত ও ন্যায্য পদক্ষেপ গ্রহণের জন্য আমি কেন্দ্রীয় যুবদল নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর