রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ অনুরোধ জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের দেড় বছরের একটা অস্থির সময় ছিল। যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে।
সে সময় আমরা দেখেছি, যারা আজ করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেইন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, ইন্টেরিম গভর্নমেন্টের ১৮ মাসের সবকিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। দুর্নীতি কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে, সব ফাইন্ড আউট (উদঘাটন) হোক।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত তথ্যে জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে।
বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারণ ভিত্তি হচ্ছে টিআইবি। গত কয়েক দিন আগে এ নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। আমি বলছি না, গণমাধ্যম বলেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ, এ জন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর