সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা এই ভিসানীতি সমর্থন করি : জিএম কাদের

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন

অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা এই ভিসানীতি সমর্থন করি। যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র ভিসানীতি নিয়ে বিশেষ ব্যবস্থা নেবে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এটা তাদের অধিকার আছে।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

মঙ্গলবার দুপুরে শেরপুর সার্কিট হাউজের মিলনায়তনে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে যেভাবে নির্বাচন হচ্ছে তা কোনোভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না, এর পরিবর্তন দরকার, দলমত নির্বিশেষে সকলের মতামতের ভিত্তিতে একটা সমঝোতায় আসা দরকার।

নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচন কীভাবে হবে এবং জাতীয় পার্টি কীভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করব সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’

সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি ইলয়াস উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রহুল আমীন হাওলাদার, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, বিরোধীদলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেন জিএম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর