শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

আইনের অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তন করেছে সরকার : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৬:৫০ অপরাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। (ফাইল ছবি)

ঢালাওভাবে আইনের অপব্যবহার রোধে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে টিএসসিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। ক্যাবিনেটে প্রস্তাব পাশ হয়েছে। নতুন প্রস্তাবনা এখনও আসেনি। আমার সিদ্ধান্তটা সঠিক কি বেঠিক, এটা আমি জনগণের কাছে শুনবো। সেখানে যদি কোনো কারেকশনের দরকার হয়, সেটা আমি করব। এটাই জনগণের সরকার।’

তিনি বলেন, ‘সাইবার চার্জ যাদের বিরুদ্ধে আছে, তাদের বিচার কি বাংলাদেশে হবে না? তাদের বিরুদ্ধে কি অভিযোগ আসবে না?‘ঢালাওভাবে এ আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সেজন্য নতুন করে রিকাস্ট করা হচ্ছে।’

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবাধিকারের ছবক দেয়া দেশেই গণতন্ত্র নেই, খুন বাড়ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা মানবাধিকারের ছবক দেয় তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারছে না?

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব রাজনীতিতে আজ যারা মোড়ল, মাতব্বর সেই মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার নেই। সেখানে গণতন্ত্র নেই এবং খুনের সংখ্যা বাড়ছেই। তারা আমাদের গণতন্ত্রের ছবক দেয় কিন্তু তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। তারা ইসরায়েলকে থামায় না। এ সময় মানবাধিকার কোথায় থাকে?

আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওরা আসে আমরা যাই, চিনের সাথেও সফর বিনিময় হয়েছে। এর আগে আমাদের এক সভাপতিমন্ডলীর সদস্যের নেতৃত্বে কানাডা গিয়েছে আমাদের প্রতিনিধি দল, এবার আবার আমাদের একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছে।

আমাদের পক্ষ থেকে একটা নিয়ম আছে। করোনার কারণে আমাদের নিয়মটা দেরিতে পালন করছি। আমাদের পাঁচ জনের একটি প্রতিনিধি দল গেলো আর ওদের চোখে মুখে সারারাত দুশ্চিন্তা ঘুম নেই। ভারতে প্রতিনিধি পাঠিয়ে আবার কী করছে! ভারত আমাদের বন্ধু। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ! আমরা জনগণের সাথে আছি, জনগণের ফরমায়েশে চলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর