রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ’লীগের মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

আ.লীগ মনোনীত প্রার্থীর পক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:০১ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে প্রচার-প্রচারণা ও কাজ করার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) এবং সাধারন সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর)।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে সারাদেশের বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সকল নেতা-কর্মীর অবগতির জন্য বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপ-দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি, ২০২৪ইং তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক, আদর্শিক নেত্রী, নারী উন্নয়নের অগ্রপথিক, বিশ্ব শান্তির অগ্রদূত, মাদার অফ হিউম্যানিটি, উন্নয়নশীল বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর প্রতিটি জেলা/ মহানগর/ ল’ কলেজ/বিশ্ববিদ্যালয় ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মী এবং একই সাথে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে স্ব-স্ব জেলায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, সফল রাষ্ট্রনায়ক, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও কাজ করার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর