সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?

কেউ চাঁদাবাজি, দখলদারি করলে পুলিশে দিন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ২:৩৬ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। কেউ চাঁদাবাজি, দখলদারি করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করতে এসে সহস্রাধিক নেতা-কর্মী ও জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা দীর্ঘ পনেরো-ষোলো বছর লড়াই করেছি। হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাদের মধ্যে খুব কম লোক আছে যাদের বিরুদ্ধে মামলা হয়নি। আপনারা মামলা খেয়ে কোর্টে যেতে যেতে অস্থির হয়ে গেছেন। সেই অস্থিরের অবসান হয়েছে। অবসানের এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জনগণের কাছ থেকে বিজয় নিয়ে আসতে পারি, তাহলে আমরা সফল হবো। আপনাদের মনে রাখতে হবে আমাদের এই বিজয় ছাত্র-জনতার বিজয়। এই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কাউকে দেখেন চাঁদাবাজি করছে, দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দিবেন অথবা আর্মিতে দিয়ে দিবেন। এ ব্যাপারে আমাদের কোনো সুপারিশ থাকবে না। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র বিশ-বাইশ দিন হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য আমরা তাদেরকে সময় দিতে হবে। আগেভাগে বেশি কথা বলা ঠিক হবে না।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন প্রমুখ। এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল নাঙ্গলকোট উপজেলা আয়োজিত বিএনপির সমাবেশে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর