শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩:১২ অপরাহ্ন

বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এ সময় খানিকটা সচেতনতাই পারে আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখতে। ডেঙ্গু প্রতিরোধে করণীয়গুলো জেনে নিন।

এডিস মশা জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। বিশেষ করে স্বচ্ছ পানি এই মশার ডিম পাড়ার উপযুক্ত স্থান। অনেক সময় ঘরের বাইরে পড়ে থাকে ডাবের খোল বা আইসক্রিমের ছোট কাপ। এগুলোতে পানি জমে থাকলে সেখানে বংশ বৃদ্ধি করতে পারে এডিস মশা। এছাড়া টবে জমে থাকা পানি, বাড়ির আঙিনায় থাকা অপ্রয়োজনীয় গর্ত, ডোবা, এসির জমে থাকা পানি, ফ্রিজের জমে থাকা পানিতেও মশা বিস্তার লাভ করতে পারে।

  • পানিতে গাছ লাগান অনেকে। সেক্ষেত্রে দুই থেকে তিন দিন পর পর অবশ্যই পানি বদলে দেবেন।
  • টবের ভাঙা অংশ বা টবে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে।
  • অ্যাকুয়ারিয়াম বা চৌবাচ্চা থাকলে তিন দিনে একবার পানি বদলে দিতে হবে।
  • ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ময়লা আবর্জনা যেন জমে না থাকে।
  • ফ্রিজের পানির ট্রে নিয়মিত পরিষ্কার করুন। এসির পানি যেন জমে না থাকে কোথাও।
  • চিপসের প্যাকেট বা পানির বোতল যত্রতত্র ফেলবেন না। এগুলোতে পানি জমে মশা বাড়তে পারে।
  • হঠাৎ বৃষ্টিতে পানি জমতে পারে এমন কিছু যেন বাড়ির আশেপাশে বা বারান্দায় না থাকে।
  • ঘরে যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে সেদিকে লক্ষ রাখা জরুরি।
  • অব্যবহৃত বাথরুমের কমোডও এডিস মশার লার্ভা উৎপাদনের জায়গা হতে পারে। তাই দুই বা তিন দিন পর পর ফ্ল্যাশ করে দিন কমোড। বাথরুমের বালতি, মগ বা বদনাতেও পানি জমিয়ে রাখবেন না।
  • এডিস মশা সক্রিয় হয়ে ওঠে ভোরের আলো ফোটার সময় এবং দিনের শেষাংশে। এই দুই সময় তাই অবশ্যই জানালা দরজা বন্ধ রাখতে হবে।
  • দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
  • মশা নিরোধক ক্রিম ব্যবহার করতে পারেন প্রয়োজনে।
  • বাড়ির আনাচে কানাচে মশার স্প্রে ছিটান।
  • ডেঙ্গু আক্রান্ত রোগী ঘরে থাকলে সবসময় তাকে মশারির মধ্যে রাখুন।
  • জ্বর আসলে দেরি না করে অথবা নিজ থেকে অ্যান্টি-বায়োটিক না সেবন না করে চিকিৎসকের পরামর্শ নেবেন দ্রুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর