রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

তিতাসে যুবলীগ নেতা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৩:০১ অপরাহ্ন

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যা কাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার জিয়ারকান্দি সেতুর উত্তর পাশে গৌরীপুর-হোমনা সড়কে এ কর্মসূচি হয়। এ সময় এলাকাবাসী যুবলীগ নেতা হত্যা মামলার আসামিদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ করে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন, নিহত যুবলীগ নেতার স্ত্রী পপি আক্তার, নিহতের ছোট ভাই কামাল হোসেন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, আমির হোসেন, ফারুক হোসেন, মান্নান মুন্সি প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে (৪০) গুলি করে হত্যা করে বোরকা পরিহিত দুর্বৃত্তরা। ২ মে মধ্য রাতে ৯ জনের নাম উল্লেখ ও ৮ জন অজ্ঞাতনামাসহ ১৭ জন কে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী পপি আক্তার। এই মামলায় বর্তমানে ১০ জন কারাগারে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর