বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

বাসের ধাক্কায় প্রাণ গেল বউ-শাশুড়িসহ ৩ জনের

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার সোনাই বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চন্দনাইশ পৌরসদরের কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং অপসোনিন ফার্মার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মো. শরীফ (৩০)। শরীফের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহতরা ডাক্তার দেখিয়ে সিএনজিযোগে দোহাজারী থেকে বাড়ি ফিরছিলেন। পথে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা ও ঈগল পরিবহনের বাস জব্দ করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর