শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

নতুন প্রজন্মকে বেশি বেশি বই পাঠের আহ্বান যুব ও ক্রীড়া মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০১ অপরাহ্ন

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি বলেছেন, অমর একুশে বইমেলা বাঙালি প্রাণের স্পন্দন। ফেব্রুয়ারী এলে প্রতিটি বাঙালির নিঃশ্বাসে নিঃশ্বাসে ধ্বনিত হয় এই বইমেলা। ১৯৭৪ সালে বাংলা একাডেমীর উদ্যোগে একটি বিশাল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মেলার উদ্বোধন করেছিলেন। বঙ্গবন্ধুই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরই একুশে বইমেলার শুভ উদ্বোধন করে থাকেন। বস্তুত, বাংলা একাডেমির একুশে বইমেলা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করে চলেছে।

মন্ত্রী আজ সন্ধ্যায় বাংলা একাডেমীর ডক্টর শহিদুল্লাহ ভবনের সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে লেখক গাজী সাইফ জামান রচিত “এক পাতা গল্প” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এটা দুঃখজনক, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আগের মত বই পাঠ করে না। ছাপানো বইয়ের প্রতি কেন জানি তাদের এক প্রকার অনীহা তৈরি হয়েছে। এটি মোটেও কাম্য নয়। তারা সবকিছু এখন ডিজিটাল মাধ্যমে করতে চাই। কিন্তু নতুন বইয়ের পাতায় যে সুঘ্রাণ, নতুন বই পাঠের আনন্দ তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমি তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পাঠের উদাত্ত আহ্বান জানাই।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও লেখক গাজী সাইফ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর