শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার

পাকিস্তানে ভারতের হামলা, যা বলল রাশিয়া

ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং পরিস্থিতি জটিল না করার আহ্বান জানিয়েছে।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার বিবৃতিতে বলা হয়, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশই আমাদের বন্ধুবৎসল রাষ্ট্র এবং আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমিত করুক।
রাশিয়া পাশাপাশি সন্ত্রাসবাদের সব রূপের নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।
এর আগে, ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলায় উদ্বেগ জানায় চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং তারা উভয়েই চীনের প্রতিবেশী।
তিনি বলেন, চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে। তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিন, সংযত থাকুন এবং এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলুন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এর আগে পাকিস্তানে ভারতের হামলার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্প এ হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় তারা ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। এর আওতায় পিওকে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত সন্ত্রাসবাদী শিবিরগুলিতে নিখুঁত হামলা চালানো হয়েছে। এই পদক্ষেপ পেহেলগামে ২৬ নিরীহ নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।
ভারত সরকার জানিয়েছে, এই সামরিক পদক্ষেপ ছিল নির্ভুল, পরিমিত ও অ-উত্তেজনামূলক এবং এতে কোনো পাকিস্তানি সেনা স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।
এদিকে মঙ্গলবার মধ্যরাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। দিল্লির বিমান হামলার জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ভারী গোলাবর্ষণ শুরু করলে এই ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর