রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

মন্ত্রিত্বের হ্যাটট্রিক দীপু মনির, নির্বাচনি এলাকায় আনন্দের বন্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর নতুন মন্ত্রিসভায় আবারও জায়গা পেয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। এ নিয়ে মন্ত্রিত্বের হ্যাটট্রিক করলেন তিনি। তার মন্ত্রিত্ব পাওয়ার সংবাদে আনন্দের বন্যা বইছে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।

এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। একই সঙ্গে শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই সময় মন্ত্রিত্ব না পেলেও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনে ফের সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, আমরা নৌকায় ভোট দিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের মূল্যায়ন করেছেন। তিনি দীপু আপাকে আবারও মন্ত্রী বানিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ। দীপু মনির মন্ত্রিত্ব পাওয়ার সংবাদটি ঈদের আনন্দের মতো লাগছে বলেও জানান তারা।

জেলা আওয়ামী লীগের সদস্য ড. হাসান খান বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পরিশ্রম সৃষ্টিকর্তা সার্থক করেছেন। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। দীপু মনি এবারও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে আশা করছেন তিনি।

ডা. দীপু মনি ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম. এ ওয়াদুদ। মা রহিমা ওয়াদুদ শিক্ষিকা ছিলেন। ২ ভাই বোনের মধ্যে একমাত্র ভাই জে আর ওয়াদুদ টিপু একজন চিকিৎসক। দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে ৮৩ হাজার ৯৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করে দীপু মনি সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর