শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

ময়মনসিংহে স্থগিত হওয়া আসনের ফলাফলে নৌকার প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন

স্থগিত হওয়া ময়মনসিংহ ৩ (গৌরীপুর) ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় নিলুফার আনজুম পপি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট, আর তার নিকটতম প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

Nagod

শনিবার (১৩ জানুয়ারি) স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ হাজার ৩২ জন। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৯৮৫ ভোট। ভোটগ্রহণ শেষে ১৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নিলুফার আনজুম পপি।

Reneta June

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ছয়টি ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ফলে আসনটির চূড়ান্ত ফল ঘোষণাও আটকে যায়। পরদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল স্থগিত হওয়া কেন্দ্রটির ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন।

এর আগে ময়মনসিংহ-৩ আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর