বুধবার, ২০ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

শুটিং সেটে দুর্ঘটনার শিকার বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ২:০৯ অপরাহ্ন

বরুণ ধাওয়ানকে খুব সম্প্রতি নীতেশ তিওয়ারির বাওয়াল সিনেমায় দেখা গেছে। সিনেমায় তার চরিত্রের জন্য অসাধারণ সাড়া পাওয়ার পর, অভিনেতা পরবর্তী প্রোজেক্ট ‘ভিডি১৮’ এর শুটিংয়ে ব্যস্ত। দিন দু’য়েক আগে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দেখা গেছে তাকে।

সিনেমাটির মাধ্যমে জওয়ান পরিচালক অ্যাটলির সঙ্গে অভিনেতার প্রথম কাজ। ইতোমধ্যে শুটিংও শুরু হয়ে গেছে। আর সেখানেই দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা বরুণ ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন একথা।

বরুণ ধাওয়ান তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন এবং সেই মুহূর্তটি শেয়ার করে তিনি লিখেছিলেন এই কথা। ছবিতে তার শরীরের উপরের অংশের অর্ধেক দেখা যাচ্ছে। বাম হাতের কনুইতে লাল ক্ষত। সেটা দেখানোর জন্য তিনি হাতও ভাঁজ করেন।

ছবিটি আপলোড করে তিনি ক্যাপশনে লিখেছেন, যেখানে কোনো ব্যথা নেই, সেখানে কোনো লাভ নেই। ছবিটি দেখে মনে হচ্ছে শ্যুটিং করার সময়েই চোট পেয়েছেন বরুণ। ছবিটির শুটিংও ইতোমধ্যে শুরু করেছেন তারা।

জওয়ান ডিরেক্টর অ্যাটলি অ্যাকশন এন্টারটেনার, ভিডি১৮ এর জন্য প্রযোজক মুরাদ খেতানির সঙ্গে সহযোগিতা করেছেন এই সিনেমায়। এটি পরিচালনা করবেন তামিল চলচ্চিত্র নির্মাতা কালিস।

জানা গেছে, কীরথি সুরেশ এবং ওয়ামিকা গাব্বিও ভিডি১৮ এর জন্য বাওয়াল অভিনেতার সঙ্গে যোগ দিয়েছেন। সিনেমাটির মাধ্যমে কীর্তি সুরেশের বলিউডে অভিষেক হবে। সিনেমাটি ২০২৪ সালের ৩১ মে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর