শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

নোয়াখালীর চাটখিলে নিজ প্রতিষ্ঠানের একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ও স্থানীয় আল ফারুক ইসলামী একাডেমি মাদরাসা চাটখিল শাখার শিক্ষক।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী মাদরাসা শিক্ষার্থীদের একজনের বাবা বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমার ছেলেকে মাদরাসায় পড়ার জন্য পাঠিয়েছি। কিন্তু মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম আমার ছেলেকে বলাৎকার করেন। শুধু আমার ছেলে না, শিক্ষক নামের ওই শয়তান অনেক শিক্ষার্থীর সাথে এমন করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

আরেকজন অভিভাবক জানান, ‘মাদরাসা থেকে ছুটিতে আজ তার ভায়রার ছেলে মাদরাসার আবাসিক হোস্টেল থেকে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে তার মায়ের কাছে শিক্ষকের নিকট বলাৎকারের শিকার হওয়ার বিষয়ে অভিযোগ জানায়। উপজেলার চারজন শিক্ষার্থী ও তাদের অভিভাবক মিলে তারা দুপুরে মাদরাসায় আসেন।’ মাদরাসার দায়িত্বরত পরিচালক এই শিক্ষক গত তিন মাস যাবত মাদরাসায় অনুপস্থিত বলেও অভিযোগ করেন।

আরেকজন শিক্ষার্থীর মা নয়াকন্ঠকে বলেন, ‘তিন মাস আগেও তিনি এই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার মৌখিকভাবে অভিযোগ করেন। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসব কিছু অভিভাবকদেরকে না বলার জন্য শিক্ষার্থীদেরকে নানান রকম ভয় দেখানো হতো।

মাদরাসাটির পরিচালক আবদুল্লাহ আল নোমান নয়াকন্ঠকে বলেন, ‘আজকে দুপুরে অভিভাবকের কাছ থেকে প্রথম সাইফুল ইসলামের নামে অভিযোগ পেয়েছি। আমাদের শাহাপুর শাখায় একজন শিক্ষকের অনুপস্থিতির কারণে সে গত এক সপ্তাহ যাবত আমাদের শাহাপুর শাখায় ক্লাস নিচ্ছেন।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা অভিযোগ করেছেন। পরে ঘটনা সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে আল ফারুক মাদরাসার শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নোয়াখালীর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর