রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা ছাত্রলীগ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন কক্সবাজারবাসী। সেখানকার কয়েকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত বিপর্যস্ত মানুষের পাশে তেমন কাউকে দাঁড়াতে দেখা যায়নি। কিন্তু এমতাবস্থায় বানভাসি মানুষের জন্য গাড়িভর্তি খাবার নিয়ে কক্সবাজার সদর উপজেলায় বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী, জামশেদ উদ্দীন, মাসুদ রানা, আনোয়ার হোসেন, ইউনুস উদ্দীন আকাশ, অনিক খান, তানভীর মো. কায়কোবাদ, নাইমুল হুদা, মেহেদীসহ ২০ জনের একটি টিম কক্সবাজার সদরের ঝিলংজা ও পিএমখালীসহ বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে ঘরবন্দি কয়েক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি বাঁকখালী নদীর পাড় রক্ষায় অবদান রেখেছেন।

ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার পানি, কেক, স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

ছাত্রলীগের নেতাকর্মীদের এমন বৃষ্টিভেজা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা নানাভাবে প্রশংসা করেছেন তাদের।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত নেতারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে টিমের অন্যতম উদ্যোক্তা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন ‘নয়াকণ্ঠ’কে বলেন, দেশের প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা থেকে শুরু করে সব দুর্যোগে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের জনগণের যেকোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। তাই মানবিক দায়িত্ব থেকে কক্সবাজার অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর