বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

নরসিংদীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

নরসিংদী সংবাদদাতা
আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালন করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে ম্যাজিস্ট্রেটগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী) নরসিংদীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম। নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৩৩ জন প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহের উপর আলোকপাত ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর