বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৬:০০ অপরাহ্ন

মাদারীপুরের শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আরিফ খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ খান বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে আজ দুপুরে পুলিশের একটি দল পাঁচ্চর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি বাসে আরিফের কাছে থাকা চারটি ব্যাগ জব্দ করা হয়। সেই ব্যাগ থেকে ৮টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার আরিফের সঙ্গে থাকা একজন পালিয়ে যায়। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর