শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে শোভাযাত্রা ও নয়ন এমপিকে সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন

লক্ষ্মীপুর-২ আসনে নৌকার মনোনয়ন পাওয়ায় রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপিকে সংবর্ধনার মাধ্যমে  বরণ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে শতাধিক গাড়ি বহর নিয়ে অভ্যর্থনা জানায় রায়পুর উপজেলা যুবলীগের সর্বশেষ ঘোষিত কমিটির নেতৃবৃন্দ।

এসময় যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক জহির পাটোওয়ারী ও যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ জনির নেতৃত্বে বিশাল গাড়ি বহর নিয়ে চাঁদপুর থেকে বর্তমান সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী এড.নুর উদ্দিন চৌধুরী নয়নকে তাৎক্ষণিক সংবর্ধনা দেয়া হয় লক্ষ্মীপুর যাত্রা পথে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

লক্ষ্মীপুর থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ মোহাম্মদ গোলাম ফারুক, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি আওয়ামী লীগ।

চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর