শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বেলায়েত হোসেন মিল্লাত

সরাইল প্রতিনিধি
আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা, তবে আলোচনার শীর্ষে রয়েছেন বেলায়েত হোসেন মিল্লাত। তিনি সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মার্চ থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন। এই ঘোষণার সাথে সাথে নিজ নিজ এলাকার প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে।

সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সম্প্রতি সরাইল উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত প্রার্থিতা ঘোষণা করেছেন। ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। এছাড়া তিনি রাজনীতির পাশাপাশি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত।

ইতোমধ্যে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা শুরু করেছেন বেলায়েত হোসেন মিল্লাত।

আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে আসা বেলায়েত হোসেন মিল্লাত সরাইল সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের একজন তরুণ নেতা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।

বেলায়েত হোসেন মিল্লাত নয়াকন্ঠকে জানান, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে সরাইল উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সরাইল উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।

এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর