রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

২০ বছর পর হত্যা মামলার রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৫:১১ অপরাহ্ন

কুমিল্লার বুড়িচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ১২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে সকল আসামিই পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালু মিয়ার ছেলে ইউছুফ মিয়া, আ. মালেকের ছেলে খোকন মিয়া, মৃত বন্দে আলীর ছেলে আ. মালেক ও মৃত আ. রাজ্জাক মিয়ার ছেলে মফিজুল ইসলাম।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাতে তিনি বলেন, মনিরুলের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল ইউসুফ ও তার লোকজনের। সেই বিরোধের জেরে ২০০৩ সালের ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টায় মনিরুল ইসলাম দুধ বিক্রি করার উদ্দেশ্যে পায়ে হেঁটে বুড়িচং বাজারে যাওয়ার পথে নজরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছামাত্র আসামিরা তার পথরোধ করে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মনিরুলের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত চারজনসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল ফারুক, মো. নাছির উদ্দিন ও মো. বেলায়েত হোসেন মামলায় উল্লিখিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৪ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে মামলার বিচারকাজ শুরু হলে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর