বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ন্যূনতম মজুরি নিয়ে হয়নি সমঝোতা, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর হারিয়েছেন চাকরি-বাড়ি-গাড়ি তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর এনসিপি থেকে পদত্যাগ করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া তিন নেতার বৈঠক : সমস্যা ছাপিয়ে প্রচারণাই মুখ্য যেখানে রোনালদোর গোল ৯৮৬, পেনাল্টি মিস সৌদির বিমান হামলায় ৪১ জন নিহত এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কয়েকটি গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

৩০ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রামের বৃষ্টি

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১১:৪১ অপরাহ্ন

টানা তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চট্টগ্রামে। আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রামে এবার গত ৩০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, ৩২২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৬টা পর্যন্ত এটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, চট্টগ্রামের পর খেপুপাড়ায় ৩১৬ মিলিমিটার, বান্দরবানে ২৮৬, হাতিয়ায় ২২১, কুতুবদিয়ায় ১৬৬, কুমিল্লা ও সন্দ্বীপে ১৫৪, রাঙ্গামাটিতে ১৪৫, সীতাকুণ্ডে ১২৯, চাঁদপুর ও মাদারীপুরে ১২০, বরিশালে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার। তবে সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও সাধারণ বৃষ্টিতেও জলাবদ্ধতার কবলে পড়ে এ নগরের মানুষেরা। অতি ভারি বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে। তবে এক দুদিন পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতও কমে আসবে। – বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর