বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারীদের পাকিস্তান চলে যেতে বললেন ফজলুর রহমান জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আ.লীগের ঝটিকা মিছিল মঙ্গলবার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় বৈঠক সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’

প্রধানমন্ত্রী কর্তৃক সর্বজনীন পেনশন স্কীম নিয়ে রাঙ্গামাটিতে প্রেস ব্রিফিং

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১২:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী কর্তৃক সর্বজনীন পেনশন স্কীম উদ্বোধন উপলক্ষে  আজ রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন এ প্রতিপাদ্যে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বজনীন পেনশন স্কীম নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) নাসরিন সুলতানা, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন  রুবেল সাধারণ সম্পাদক মো: আনোয়ার আল হক, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে সরকারের নেয়া পেনশন স্কীমের বিষয়টি জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর