বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

কুমিল্লায় স্কুলছাত্র রিয়ান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৩ অপরাহ্ন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরের স্কুল ছাত্র মেহেদী হাসান রিয়ান এর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়।

মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রিয়ানের পিতা মো. শাহজাহান, স্মৃতি আক্তার, সমুনসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিষ্পাপ শিশুকে অপহরন করে হত্যা করা হয়। হত্যাকারীরা মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দামকি প্রদান করছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। এ বিষয়ে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধের জেরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর এলাকা স্কুল ছাত্রকে অপরহন করা হয়। পরে হত্যা ও লাশ গুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তিনজন গ্রেপ্তার করেছে র‌্যাব।

আলোচিত স্কুল ছাত্র শিশু রিহান হত্যা মামলার গ্রেপ্তারকৃত তিন আসামী হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুজানগর এলাকার সুজন মিয়ার ছেলে মোঃ ইমরান (২৮), জগন্নাথপুর এলাকার মৃত খালেক মিয়ার ছেলে মোঃ মোস্তফা (৩২) ও মোঃ রুবেল (২৫)।

গত ১০ সেপ্টেম্বর রোববার বেলা ১২ টায় স্কুলে যাওয়ার পথে কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান নিখোঁজ হয়। ওই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহান’কে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা শিশু রিহান’কে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে।

এ ঘটনায় শিশুটির বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর