শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী : ওয়াকার-উজ-জামান স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন জাহের আলভী উৎপাদনমুখী অর্থনীতির দিকে অগ্রসর হচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা সময়ের আলোর প্রতিবেদককে হেনস্তা, যুবদল নেতা বহিষ্কার ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের সভাপতি রাজু, সম্পাদক আব্বাস

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সেইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুল হাসান (কবি রাজু) ও কমপোর্ট ডায়াগনস্টিকের চেয়ারম্যান সাংবাদিক আব্বাস হোসেন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হিসাবে।

রাজু ১২২ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আমজাদ হোসেন মিস্টার পেয়েছেন ৭২ ভোট। এছাড়া সামছুল আলম শাহীন পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্বাস ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবদুর রহমান তুহিন পেয়েছেন ৯৭ ভোট।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনার ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল তাদের বিজয়ী ঘোষনা করেন।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন নাজমুল হাসান ও নুরুল হুদা। যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফারুক হোসাইন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন। সংগঠনটির নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম, মামুন হোসেন, হাবিবুর রহমান, রহমত উল্যা, শামছ মো. তারেক, মাহফুজুর রহমান, মিজানুর রহমান, আমির হোসেন, মু. জহিরুল ইসলাম।

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মেহেরুল হাসান (কবি রাজু) বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যদের পরামর্শ নিয়ে কাজ করবো। স্বল্প খরচে উন্নত ও হয়রানি মুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো। নিরুৎসাহিত করা হবে দালাল ভিত্তিক সেবাকে। শুধু দায়িত্ব নিয়ে বসে থাকা নয়, সংগঠন ও জেলার বেসরকারি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কল্যানে সর্বদা কাজ করবো। তাদের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা ও সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবো সকল অন্যায়ের।

নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল বলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহন শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির ২০৮ জন ভোটারের মধ্যে ২০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই নির্বাচনে রাজু-তুহিন পরিষদের ১৫ টি পদের বিপরীতে ১৫ জন ও মিস্টার-আব্বাস পরিষদের ১৫ পদের স্থলে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। এছাড়া ২ জন পরিষদের অন্তভূক্তি ছাড়া ভোট করেছেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ ভোটে সবগুলো পদের নির্বাচনে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডী লড়াই হয়েছে। আশা করছি, নতুন কমিটির মাধ্যমে জেলার বেসরকারি স্বাস্থ্য সেবার মানোন্নয়ন পূর্বের চেয়ে কয়েকগুন বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর