রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার্থীদের নতুন কমিটি, সভাপতি ইকবাল ও সম্পাদক আরিফ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ন

সারাদেশের আইন শিক্ষার্থীদের সংগঠন ‘আধুনিক ও স্মার্ট’ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় (পিএইউ) শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফুল ইসলাম।

আজ শনিবার (২৯ জুন) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদককে এতথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান ১৭ সদস্য বিশিষ্ট ওই আংশিক নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নিলয় খান, এবি এম সালেহ উদ্দিন, মোহাম্মদ সিয়াম, মো. মাফরাজ হোসেন ও ফজলে এলাহী মারুফ; যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন এনামুল হক মাফিত, রিপন আহমেদ, মো. মিজানুর রহমান রিয়ান, আব্দুল্লাহ আল মুঈন ও মো. আসিফুল হাসান শান্ত। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মো. বদরুল হায়দার, মিফতাহুল জান্নাত, রেদুয়ানা আতিক চৌধুরী, মো. নাঈম ও নবীন মাহমুদ শাকিল মনোনীত হয়েছেন।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখার নব-নির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসাইন জানান, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আপার হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) ভাই এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান আপু নেতৃদ্বয়ের নেতৃত্বে আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়ন ও বিএনপি-জামায়াত-শিবিরের প্রেতাত্মা ও অপকর্ম রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী শেখ হাসিনা আপার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।

এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, মো. ইকবাল হোসাইনকে সভাপতি ও মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর