বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

সংস্কার না করে নির্বাচন দিতে পারি না : উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যে সংস্কারগুলো না করলেই নয়, নির্বাচনের পূর্বে আমরা সেই সংস্কারগুলো করবো। শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেগুলোকে একই ভাবে রেখে আমরা নির্বাচন দিতে পারি না।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
মাহফুজ বলেন, নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এ প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের যে দালালগুলো আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোন সুযোগ নেই। আমরা কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র-জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারী করার আর দরকার নেই। আমরা নিজেদের রক্ত বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে আর মাথানত করবো না।
রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সুরাহ সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোওয়ারী, জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি জাকির হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লাসহ অনেকে।
মাহফুজ আলম রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, ওয়ান ইলেভেন নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই। আসুন বাংলাদেশ প্রন্থার ভিতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করি, সংস্কারগুলো করার জন্য। এ প্রতিষ্ঠানগুলো যদি সংস্কার হয়। তা হলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ।
অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর