মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত

দখলকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনে নিযুক্ত ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়ালটার্সের মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এ সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে আগে থেকেই অবনতিশীল সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত মাসে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চলছে—এমন অভিযোগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিম তীরে আরও ১ হাজার ২০০টি ইসরায়েলি বাড়ি নির্মাণের পরিকল্পনার পর যুক্তরাজ্য এই পদক্ষেপ নেয়। পরিকল্পনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়।
আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরে ইসরায়েলের স্থাপন করা সব বসতিকেই অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাজ্যের বাণিজ্য নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দখলকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের পরিকল্পনা জানায় ইসরায়েল।
ফিলিস্তিনিদের জন্য যোগাযোগ ও বিভিন্ন সেবা দেওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে কনস্যুলেটটি। ইসরায়েল সিদ্ধান্তটি প্রত্যাহার না করলে যুক্তরাজ্য লন্ডনে থাকা ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর