শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রোনালদোর গোল ৯৮৬, পেনাল্টি মিস সৌদির বিমান হামলায় ৪১ জন নিহত এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কয়েকটি গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী বৃষ্টিতে শালিখায় ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি কৃষকদের জন্য সুখবর! উৎপাদন থেকে বাজারজাতকরণ—মিলবে কৃষিঋণ সুপ্রিম কোর্টে প্রবেশ-বহির্গমনে নতুন নির্দেশনা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি

সৌদির বিমান হামলায় ৪১ জন নিহত

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি আরবের বিমান বাহিনীর হামলায় ১১ জন শিশু ও ৭ জন নারীসহ মোট ৪১ জন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।

ইয়েমেনি হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। এই চ্যানেলটি হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত।

শুক্রবার (২১ নভেম্বর) সৌদি বিমানবাহিনী এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে আল-মাসিরাহ এর প্রতিবেদনে। তবে ইয়েমেনের কোন এলাকায় বোমা-বর্ষণ করা হয়েছে- তা উল্লেখ করা হয়নি। নিহত এবং আহতের এসব সংখ্যা অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুতি বাহিনী। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার হুতি যোদ্ধারা সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত আল-শুকাইক বিদ্যুৎ কেন্দ্র এবং জাজান বন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হামলাগুলো ‘সরাসরি ও নিখুঁত’ এবং এর ফলে সৌদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সারী আরও জানান, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগরের তীরবর্তী মোখা শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সৌদি আরবের হামলার জবাবেই হুতি বাহিনী এই পাল্টা আক্রমণ চালিয়েছে।

এদিকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি-ইয়েমেনি সামরিক জোট জানিয়েছে, শুক্রবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজানকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে কাজ করছে। তবে জোটের পক্ষ থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল যখন হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে। উভয় পক্ষই বিভিন্ন ফ্রন্টে পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সূত্র : সিনহুয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর