রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

কুমিল্লায় জিহান ফুটওয়ারের স্টাফ বাসে দুর্বৃত্তদের আগুন

শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২:০৯ অপরাহ্ন

কুমিল্লায় একটি জুতা তৈরির কারখানার স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর উনাইসারে বাসটিতে আগুন দেওয়া হয়। তাতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

বাসটির চালক মো. আনিস বলেন, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জিহান ফুটওয়্যারের স্টাফ পরিবহনের বাসটি নিয়ে তিনি শ্রমিক আনতে যান। সকালে শ্রমিকেরা আসবেন, তাই তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনি খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। তিনি কোনো রকমে বাস থেকে বের হন। এ সময় বাসচালক দেখেন, একজন লোক দৌড়ে পালাচ্ছে।

জিহান ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা রনি বলেন, ‘আমাদের স্টাফ বাসটি শ্রমিক আনতে যায়। সেখানে শ্রমিকের জন্য অপেক্ষারত অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাতে বাসটি পুড়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া নয়াকন্ঠকে বলেন, ‘স্টাফ বাসটি ভোরে শ্রমিক আনতে সেখানে গিয়েছিল। তখন দুর্বৃত্তরা তাতে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে, তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর