শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

জান্নাতুল নাঈমের তিনটি প্রেমের কবিতা

সাহিত্য ডেস্ক
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন

আমি তোমার নিজস্ব লেখক

তুমি পুরো পৃথিবীর কবি
আমি তোমার নিজস্ব কবি
আমার সব গোপনীয়তায় তোমার প্রকাশ করেছি
গোপনীয় কান্নায় গভীরতায় তোমায় লিখেছি
যে কবিতার মর্ম তুমি একাই বোঝো।

তুমি পুরো পৃথিবীর গল্পকার
আমি তোমার নিজস্ব গল্পকার
কাহিনির প্রতিটি সংলাপে তোমার কথা লিখি
গভীর ব্যথায় তোমায় নিয়ে লিখেছি
যেই গল্পের প্রেক্ষাপট কেবলই তুমি জানো।

তুমি পুরো পৃথিবীর গবেষক
আমি তোমার নিজস্ব গোপনীয় গবেষক
আমি পুরো তোমাকে পর্যবেক্ষণ করি
তারপর নিজস্ব প্রতিবেদনে কেবলই তোমায় লিখি
সেই প্রতিবেদন তুমি গোপনে জমাও।

তুমি পুরো পৃথিবীর লেখক
আমি কেবলই তোমার নিজস্ব লেখক।

****

জেনে রেখো

যতদূরে যাও জেনে রেখো
তোমার ছায়া আজও আমি রোদ্দুরে দেখি
ঝলসানো হৃদয়ে তোমার শরীর দেখি
ভালোবাসায় এত রোদ্দুর জানলে,
আমি তোমার প্রেমে পড়তাম না।

যতদূরে থাকো ভেবে নিয়ো
তোমার মায়া আমার মস্ত বুকে আসন পেতেছে
আমি সন্তর্পনে কতবার সরিয়েছি
এমন করে গোপনে দুঃখ দেবে জানলে,
ভালোবাসি তোমায় জানাতাম না।

****

শুধু তোমার জন্যই

তুমি শুধু জানো আমি ভীষণভাবে আহত
শুধু তোমার জন্যই—
আমার মাথার ওপরে মস্ত আকাশ
জানো তো সেখানে মেঘের বাড়ি হয়েছে
বুকের ভেতর রক্তে রঞ্জিত ভালোবাসার ফুল ফুটেছে
চোখের জলে একটা জলে ভাসা প্রেম পদ্ম পুকুর হয়েছে
অন্ধকারে রোজ আমি ভুল পথে হাঁটি
শুধু তোমার জন্য—
শুধু তোমার জন্য আলোর মাঝেও আঁধার দেখি।

তুমি শুধু জানো আমি তো তোমার জন্য ব্যাকুল
শুধু তোমার জন্য—
আমার পায়ের নিচে বিশাল পৃথিবী
হাজার হাজার মানুষ পৃথিবীজুড়ে আছে
অথচ আমার কেবলই তোমাকে ভালো লাগে
তোমাকে গভীরভাবে চাইতে গিয়ে,
তোমার প্রত্যাখানে চির দুঃখী হয়ে গেলাম
শুধু তোমার জন্য—
এত বড় পৃথিবীতে আমি একা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর