শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কয়েকটি গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী বৃষ্টিতে শালিখায় ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি কৃষকদের জন্য সুখবর! উৎপাদন থেকে বাজারজাতকরণ—মিলবে কৃষিঋণ সুপ্রিম কোর্টে প্রবেশ-বহির্গমনে নতুন নির্দেশনা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি গণতন্ত্রের সংগ্রাম ও আত্মত্যাগের অবিস্মরণীয় প্রতীক এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদনও প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে, এসব প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করে। এতে পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তন হতে পারে- এমন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। সে হিসাবে এবার প্রায় অর্ধেক পরীক্ষার্থীই পাস করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর