রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রবাসীর ‘সীমানা-প্রচীর’ ভাঙচুর ও লুটপাট

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির সীমানা-প্রচীর (বাউন্ডারি) ওয়াল ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে সাহাবুউদ্দিন ও তার ছেলে মো. হারুনের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠ বিচার পেতে ভুক্তভোগী প্রবাসীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এর-আগে, বৃহস্প্রতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার (২নং ওয়ার্ড) বাঞ্ছানগর কনস্টেবল বাড়ীর পশ্চিম পাশে ওই প্রবাসীর বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও লুটপাট করা হয়।

ভুক্তভোগী (প্রবাসী) আনোয়ার হোসেনের ছোট ভাই জয়নাল আবেদীন রাজু সাংবাদিকদের জানান, তার ভগ্নিপতি আনোয়ার ২০১৩ সালে বাঞ্ছানগর এলাকার ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের কাছ থেকে ১০ শতাংশ জমি খরিদ করেন। ওই জমিতে তখনকার সময় চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। এবং বাউন্ডারি ভেতরে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। সম্প্রতি তাদের প্রতিবেশী সাহাবুউদ্দিন তার স্ত্রী ও ছেলে হারুনসহ সংঘবদ্ধ একটি গোষ্ঠী প্রবাসীর দখলীয় জমির বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে ২৫ হাজার টাকার মূল্য একটি লোহার গেইট লুটে নেয়। একইসময় হামলাকারীরা বাউন্ডারি ভেতরে থেকে ভবন নির্মাণের সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। যার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। কেটে নেওয়া ১ লাখ টাকার গাছ।

অভিযুক্ত সাহাবুউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, এখানে আমাদের ওয়ারিশি সম্পত্তি রয়েছে। ভাঙচুরের বিষয় জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

ওসি আরও জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য একজন পুলিশের উপ-পরিদর্শককে (এস আই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর