বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে মা সমাবেশ ও মশারী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে ‘সচেতন মা, নিরাপদ দেশ ও পরিবার’ শীর্ষক মা সমাবেশ এবং ডেঙ্গু সচেতনতায় শতাধিক নারীর মাঝে লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত মা সমাবেশ আয়োজন করেন- লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইবনে জিসাদ আল-নাহিয়ানসহ প্রমুখ।

বক্তরা বলেন- নারীদের সকল সুযোগ-সুবিধা দিয়েছে,শেখ হাসিনা সরকার। সারাদেশের মতো লক্ষ্মীপুরেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে। এখন সবাইকে সচেতন হতে হবে। শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে রাখার আহ্বান করেন বক্তরা।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা আরও বলেন- বিএনপি ভুয়া ভোটার তালিকা করে তৈরি করে ভোটে বিজয় হতে চায়। এখন আর তাদের সেই সুযোগ নেই। আগামী নির্বাচনে অবাদ ও সুষ্ঠ নির্বাচন হবে। এতে লক্ষ্মীপুরের ৪টি আসন নৌকার বিজয় সুনিশ্চিত হবে। বিএনপি কথায়-কথায় মিথ্যাচার করে। তারা মিথ্যাচার করে দেশে মাঝেমধ্যে আতংক চড়াই। মানুষ এখন আর বিএনপিকে পছন্দ করে না। মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে নৌকা প্রতীকে ভোট দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর