বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছিনতাইকারী ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে : র‍্যাব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া আর বেঁচে নেই

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:১১ অপরাহ্ন

সাবেক এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ৭টায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে সকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ড. শামছুল হক ভূঁইয়া এপোলো গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাধে জড়িত ছিলেন।

ড. শামছুল হক ভূইয়া ১৯৪৮ সালের ১ জুলাই ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষে তিনি একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ২০০৫ সালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়ে ১ যুগ দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠিাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সময়ে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ২০১৪ সালের তিনি বিনা প্রতিদ্বন্ধীতায় চাঁদপুর-৪ আসনের সাংসদ হন। ২০২৪ সালের নির্বাচনে চাঁদপুর-৩ এবং চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হন তিনি। ধর্মীয় এবং সামাজিক অসংখ্য কাজের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। স্বনামধন্য প্রতিষ্ঠান কাউনিয়া শহীদ হাবিব উল্যা উচ্চ বিদ্যালয় এবং উপজেলার একমাত্র অনার্স কলেজ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা তিনি। তার মৃত্যুতে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও পেশাজীবী নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের এই অকৃত্রিম শুভাকাঙ্খির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর