বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আ.লীগের ফরম কিনতে আজও উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম। শনি ও রবিবারের চেয়ে এদিন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে অনুসারীদের নিয়ে দলে দলে দলীয় কার্যালয়ের সামনে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় নির্দেশনা উপেক্ষা করে অনেকে মিছিল নিয়ে, সমর্থকদের অনেকে প্লাকার্ড হাতে, অনেকে টিশার্ট পড়ে আসছেন। ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। ভেতরে প্রবেশের সময় ধস্তাধস্তি হতে দেখা গেছে। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। কার্যালয়ের ভেতর থেকে মাইকে বারবার সবাইকে নির্দেশনা মেনে সহযোগিতার অনুরোধ জানানো হলেও তাতে কান দিচ্ছেন না কেউ।

মনোনয়ন ফরম বিক্রির আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া মনোনয়নপ্রত্যাশীদের নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল ফোন নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আগের দুই দিনের মতো বঙ্গবন্ধু এভিনিউয়ে নৌকার টিকিট সংগ্রহ করতে শত শত কর্মী-সমর্থক নিয়ে আসছেন অনেক মনোনয়নপ্রত্যাশী। এতে দলীয় কার্যালয়ের সামনে ভিড় তৈরি হওয়ায় প্রথম দিন শনিবার এক ঘণ্টা ফরম বিক্রি বন্ধ ছিল। পরদিন মনোনয়নপ্রত্যাশী ও তাদের লোকজনের ভিড়ের কারণে তিনবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফরম কিনতে অনুসারীদের নিয়ে দলে দলে কার্যালয়ের সামনে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। ছবি: নাসিরুল ইসলাম
এর আগে, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়।

এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর